ঢাকা বুধবার, ১৩ মে, ২০২৬

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না পাকিস্তান অধিনায়ক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-৭-২০২৫ দুপুর ১১:১০

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দলের একাংশ। আজ বুধবার সকাল ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন তারা। দলের বাকি অংশ ঢাকায় পা রাখবে বিকেল পাঁচটায়।
এই সিরিজ শুরু হবে আগামী ২০ জুলাই। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ জুলাই।
বাংলাদেশে আসার আগে সোমবার করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এই সিরিজ নিয়ে কথা বলেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা। সেখানে ঘরের মাঠে টাইগারদের শক্তিমত্তার প্রশংসা করেছেন তিনি।
পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমরা বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না। করাচিতে আমাদের অনুশীলন ক্যাম্প খুবই মনোযোগী ও পরিপূর্ণ ছিল। আমরা দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করেছি এবং এমন পরিবেশে অনুশীলন করেছি যা বাংলাদেশে খেলার সময় প্রত্যাশা করছি।’
বর্তমানে পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ আর ওয়ানডে দলের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ রিজওয়ান। গুঞ্জন উঠেছে, শান মাসুদ ও রিজওয়ানকে সরিয়ে তিন ফরম্যাটেই সালমান আগাকে অধিনায়ক করার চিন্তা চলছে বোর্ডের ভেতরে।
এ বিষয়ে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক আগা বলেন, ‘আমাকে নিয়ে বলা হচ্ছিল যে আমি তিন ফরম্যাটেই অধিনায়ক হতে যাচ্ছি। এই খবর তো আপনারাই (সাংবাদিক) দিয়েছেন, আমি জানি না আপনারা কী বলতে পারেন। এখন পর্যন্ত ওডিআই অধিনায়কত্ব নিয়ে আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি।’
বর্তমানে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে নেই বাবর আজম, রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের পরিকল্পনায় তিন তারকা ক্রিকেটার আছেন বলে জানান সালমান আগা।
তিনি বলেন, ‘আমাদের এমন খেলোয়াড় প্রয়োজন যারা যেকোনো সময় কাউকে রিপ্লেস করতে পারে, তাই আমরা বেঞ্চ শক্তিশালী করে গড়ে তুলছি। ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবে আমরা ২৫ জন খেলোয়াড়ের একটি পুল চূড়ান্ত করেছি এবং ওই ২৫ জনকেই টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত খেলতে দেখা যাবে। শাহিন শাহ আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান হলেন সিনিয়র খেলোয়াড় এবং তারা এই পুলের অন্তর্ভুক্ত।’

 

 

Aminur / Aminur

পাকিস্তানকে হারিয়ে শান্তর রেকর্ড: ১৭ টেস্টে ৭ জয়

পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের

শান্তর বিদায়ের পর ব্যাটিং ধস, পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে বিশ্বকাপের দল ঘোষণা স্থগিত

শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় মিরপুর টেস্ট

বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলেনি, খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি গঠন

তিন সিনিয়রকে বাইরে রেখে বাংলাদেশ সফরের দুটি দল ঘোষণা অস্ট্রেলিয়ার

এল ক্লাসিকোতে রিয়ালকে হারিয়ে বার্সেলোনার ২৯তম লিগ শিরোপা

দুই হাতে রান বিলিয়ে লজ্জার রেকর্ড গড়ল রাজস্থান

বিশ্বকাপে পাকিস্তান-আফ্রিকাকে হারানোর লক্ষ্য বাংলাদেশের

২০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান

বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ

মাঠ থেকে অনেক দূরের আসন, তবুও ফাইনালের টিকিটের দাম ১৪০ কোটি টাকা!