ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

বোদায় আকাশমণি-ইউক্যালিপটাসের চারা ধ্বংস, নার্সারি-মালিকদের ক্ষতিপূরণ


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি photo বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৭-২০২৫ দুপুর ৪:২৬

পরিবেশের জন্য ক্ষতিকর আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের ৬৪ হাজারের বেশি চারা ধ্বংস করে বোদায় নার্সারি মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) বোদা উপজেলায় এই চারা ধ্বংস করা ও নার্সারির মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার কাজ সম্পন্ন হয়। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন কার্যক্রম শুরু করে।

বোদা পৌর সদরের এস আর নার্সারীতে ৩৫ হাজার, মাড়েয়া ইউনিয়নের ইয়াকুব আলীর নার্সারীতে ১৪ হাজার এবং শাহ আলমের নার্সারীতে ১৫ হাজার চারা ধ্বংস করা হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে এস আর নার্সারীকে ১ লাখ ৪০ হাজার টাকা, ইয়াকুব আলীকে ৫৬ হাজার টাকা এবং শাহ আলমকে ৬০ হাজার টাকা প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন নার্সারিতে পরিবেশ বিধ্বংসী আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা উৎপাদন ও বিক্রি চলছিল। সম্প্রতি এসব গাছ রোপণে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় চারা ধ্বংস করে নার্সারির মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদ উন নবী সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, "পরিবেশ রক্ষায় আমাদের কঠোর হতে হবে। এ উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ রক্ষা হবে, অন্যদিকে নার্সারি মালিকদের পুনর্বাসনও নিশ্চিত করা হচ্ছে। আকাশমণি ও ইউক্যালিপটাস গাছ অধিক পানি শোষণ ও মাটির গুণাগুণ নষ্ট করে জীববৈচিত্র্যে নেতিবাচক প্রভাব ফেলে বলে গবেষণায় উঠে এসেছে।"

এমএসএম / এমএসএম

কাউনিয়াডেঙ্গুয় প্রতিরোধে জনসচেতনতার ডাক, ৩ মাস চলবে বিশেষ কর্মসূচি

পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

নোয়াখালীর দুই আবাসিক হোটেলে ডিবি পুলিশের অভিযান: ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার

রৌমারীতে বেশি দামে সার বিক্রির অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের বিরুদ্ধে

আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

ফেনীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন মজনু

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

নওগাঁয় পৃথকভাবে দু'টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

মরহুমা সাজেদা মেমোরিয়াল ট্রাস্টের উদ্দ্যেগে ৫শত জন রোগির ফ্রী চিকিৎসা সেবা প্রদান।

হাকিমপুরে "দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬" উদ্বোধন

বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

​রাণীনগরে ডেঙ্গু নির্মূলে ৩ মাসের সমন্বিত অভিযান শুরু

মনপুরার উন্নয়নে আশ্বাস নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন চান এমপি নয়ন