ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর


আল-মামুন,খাগড়াছড়ি photo আল-মামুন,খাগড়াছড়ি
প্রকাশিত: ১-১২-২০২৫ বিকাল ৫:৪০

পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত তিন সহযোগি সংগঠন। সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) দুপুরে মহাজনপাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু করে জেলা শহরের মুল পয়েন্ট শাপলা চত্বর হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে চেঙ্গি এস্কয়ারে গিয়ে সমাবেশ করে। 

এতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)র কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক সুনয় চাকমার সঞ্চালয়না এতে স্বাগত বক্তব্য রাখেন, পিসিপির খাগড়াজড়ি জেলা সভাপতি জেসলেন চাকমা,পিসিপির সভাপতি সুজন চাকমা ঝিমিট,পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সভাপতি জ্ঞান প্রিয় চাকমা,হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় আহ্বায়ক মায়া চাকমা প্রমুখ। 

এতে বক্তারা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি দীর্ঘ ২৮ বছর পেরিযে গেলে নানা অজুহাতে ক্ষমতায় থেকেও প্রতিটি সরকার চুক্তির বাস্তবায়ন না করে পাহাড়ে জুম্ম জাতির সাথে প্রতারণা করেছে। যার কারনে পাহাড়ে স্থায়ী শান্তির বদলে পাহাড়ে অশান্তি বিরাজ করছে।  অচিরেই চুক্তি বাস্তবায়ন না হলে আন্দোলনের ঘোষণা দেন। 

পার্বত্য চট্টগ্রামে বসবাসরতদের মধ্যে অবিশ্বাস সৃষ্টির করে পাহাড়ে সরকারগুলোই পার্বত্যাঞ্চলে অশান্তি জারি রেখে একটি বিশেষ মহল চুক্তি বাস্তবায়নে অসহযোগিতা করার অভিযোগ তাদের। 

এতে বক্তারা আরো অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির ৭২টি ধারার মধ্যে ৭২ টি ধারার মধ্যে ১৫টি আংশিক,৯টি ধারা বাস্তবায়নের প্রক্রিয়াধীন এবং ৩৪টি ধারা সম্পূর্ণ বাস্তবায়ন হয়েছে। বাকি ধারাগুলো এখনো বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান