আমরা হিন্দু-মুসলিম নয় আমরা বাঙ্গালী এটাই আমাদের পরিচয়ঃ মহিত তালুকদার
বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আব্দুল মহিত তালুকদার বলেছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা বাঙ্গালী। আমরা একে অপরের সাথে সকল কাজ করে থাকি। আমরা হিন্দু-মুসলিম নয় আমরা বাঙ্গালী এটাই আমাদের পরিচয়। সম্প্রীতি বন্ধন অটুট রেখে দেশ ও জাতির কল্যানে এক সাথে কাজ করতে চাই। গত রবিবার (৩০ নভেম্বর) রাতে আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরে সনাতন সম্প্রদায়ের গীতাপাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
সুনিল চন্দ্র সিংহের সভাপতিত্বে ও কানাই প্রামানিকের সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু হাসান, বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা প্রমুখ। অনুষ্ঠানে অসুস্থ্য বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু সুস্থ্যতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর