ময়মনসিংহ রিয়াদ হত্যার প্রতিবাদে মানববন্ধন, পিতার আহাজারি
ময়মনসিংহ পাটগাম ব্রীজ মোড় পুলিশ বক্সে ২৬ শে নভেম্বর রিজওয়ান জাহান খান রিয়াদকে নির্ন্মমভাবে হত্যা করে দুবৃর্ত্তরা। ২৮ শে নভেম্বর শুক্রবার পাটগুদাম ব্রিজ মোড়ে রিয়াদের বন্ধু স্বজন, বন্ধু, এলাকাবাসী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতেও মানববন্ধন করেছে । সেই সময় কোতোয়ালী পুলিশ ইনচার্জ শিবিরুল ইসলাম গ্রেফতারের জন্য ৪৮ ঘন্টা সময়দেন আসামী গ্রেফতারের জন্য । রিয়াদ হত্যার পাঁচ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো আসামী গ্রেফতার না হওয়ায় এরই ধারাবাহিকতায় সোমবার ১ ডিসেম্বর বেলা বারোটায় পাটগুদাম ব্রীজ মোড়ে পুনরায় মানববন্ধন করে রিয়াদের বন্ধু, স্বজন, এলাকাবাসী ।
দুইঘন্টার এই মানববন্ধন দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল সোহরাওয়ার্দী ঘটনাস্থলে এসে আসামীদের গ্রেফতারের আশ্বাস দিলে মানববন্ধন তুলেনেন । এসময় রিজওয়ান জাহান খান রিয়াদের বাবা সাইদুল হক খান কান্নাজড়িত কণ্ঠে অতিরিক্ত পুলিশ সুপারের কাছে বলেন তার ছেলে পুলিশ বক্সে দীর্ঘক্ষন থাকলেও কোন পুলিশ সদস্য এগিয়ে আসেনি তাকে বাঁচাতে, এমন কি হাসপাতালে নিয়েও যায়নি, যদি সময় মতো হাসপাতালে নিয়ে যেতো তাহলে আমার ছেলের মৃত্যু হতো না ।
স্থানীয়রা আমার ছেলেকে হাসপাতালে নিয়ে যায় এবং কিছুক্ষন পরই ডাক্তার মৃত ঘোষনা করেন। রিয়াদের বাবা তার ছেলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যাবস্থা করার জন্য দাবী জানান।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত