মাদ্রাসা ছাত্রীর ধর্ষণ মামলার বাদীর ওপর হুমকির সংবাদ সম্মেলন
গাজীপুরের শ্রীপুরে মাধখলা এলাকাতে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণ মামলার বাদীর ওপর নানাভাবে হুমকি-ধামকির অভিযোগ উঠেছে। সোমবার সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রীর শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ মোহাম্মদ খাইরুল ইসলাম।
তিনি জানান, গত ২২ অক্টোবর তার মাদ্রাসার ১০ বছর বয়সী এক ছাত্রীকে শামীম প্রধান নামে এক যুবক ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় শ্রীপুর মডেল থানায় মামলা হয়েছে। মামলার পর থেকেই অভিযুক্ত শামীম প্রধান ও তার পরিবারের সদস্যরা বিভিন্নভাবে তাকে ভয়ভীতি দেখাচ্ছে এবং মাদ্রাসা পরিচালনা করতে না দেওয়ার হুমকি দিচ্ছে বলে দাবি করেন তিনি।
খাইরুল ইসলাম আরও বলেন, ভুক্তভোগী ছাত্রী আদালতে (গাজীপুর ম্যাজিস্ট্রেট আদালত) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এরপরও অভিযুক্ত পক্ষ উল্টো তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।
তিনি অভিযোগ করেন, গতকাল আমার বিরুদ্ধে ভিত্তিহীন ও অসত্য সংবাদ প্রচার করা হয়েছে—যা তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি ন্যায়বিচার চাই। একটি মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দোষীরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা আমাকে নানা মিথ্যা অপপ্রচারে জড়িয়ে ফেলার চেষ্টা করছে।”
এ ঘটনায় দ্রুত সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
এমএসএম / এমএসএম
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট