টুঙ্গিপাড়ায় শিক্ষকদের পদসোপান আন্দোলন: দুই বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা স্থগিত
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৯ম গ্রেডভিত্তিক পদসোপান (ক্যাডার) বাস্তবায়নের দাবিতে আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার দুটি বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। প্রভাবিত বিদ্যালয় দুটি হলো বঙ্গবন্ধু স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় এবং জিটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়। এতে প্রায় ৬০০ শিক্ষার্থী বাংলা প্রথম পত্রসহ অন্যান্য বিষয়ের পরীক্ষা দিতে পারেনি। বিদ্যালয় দুটি মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন পরিষদের ডাকা যৌথ কর্মসূচির অংশ হিসেবে পূর্ণদিবস কর্মবিরতি পালন করে। প্রধান শিক্ষক বিলকিস খানম জানান, দীর্ঘদিনের বঞ্চনা নিরসনে এ কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন তারা। শিক্ষার্থী ও অভিভাবকদের সৃষ্ট অসুবিধার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং সরকারের কাছে দ্রুত সমাধান কামনা করেন। শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দশম শ্রেণির এক পরীক্ষার্থী বলেন, “আজকের পরীক্ষা না হওয়ায় আমরা খুব চিন্তায় আছি। কবে নাগাদ পরীক্ষা হবে, তা জানি না।”
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ