ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কুমিল্লা-৯ আসনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ১-১২-২০২৫ বিকাল ৫:৩৯

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, আপসহীন গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনজুড়ে দোয়া মাহফিল, মিলাদ, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা এবং মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দলের কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক, লাকসাম উপজেলা বিএনপির সভাপতি ও লাকসাম-মনোহরগঞ্জের ধানের শীষের একক প্রার্থী আবুল কালামের নির্দেশে পুরো আসনজুড়ে এসব কর্মসূচি একযোগে পালন করে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
লাকসামের বাকই দক্ষিণ ইউনিয়নের তারাপুর ও বাকই স্কুল মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বড় পরিসরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নেতা-কর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘ জীবন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
একই সঙ্গে মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া, মন্দিরে পূজা-অর্চনা, গীর্জায় বিশেষ প্রার্থনা এবং বৌদ্ধ পেগোডায় শান্তি প্রার্থনা অনুষ্ঠিত হওয়ায় পুরো অঞ্চলে এক বিরল আন্তধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। কর্মসূচির অংশ হিসেবে এতিমখানা ও দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ, তবারক বিতরণ এবং বিশেষ দোয়া পরিচালনা করা হয়। নেতাকর্মীরা বলেন,“দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হলেই দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে। তাঁর সুস্থতা আমাদের সবার প্রত্যাশা।”
লাকসাম-মনোহরগঞ্জজুড়ে এসব দোয়া মাহফিল ও মানবিক কর্মসূচি ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত