ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সরাইলে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে বেকারী ও ফার্মেসীকে জরিমানা


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৬-৭-২০২৫ বিকাল ৫:৩২

ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সরাইল উপজেলার শাহবাজপুরে একটি বেকারি ও দুটি ফার্মেসিকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (১৭ জুলাই) সকাল ১১টার দিকে জেলার সরাইল থানাধীন শাহবাজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। শাহবাজপুরের একটি বেকারিতে অপরিষ্কার পরিবেশ, ক্ষতিকর রাসায়নিক ও কাপড়ের রং ব্যবহার এবং মোড়কের গায়ে মেয়াদ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আরেকটি ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ডিসপ্লেতে সংরক্ষণের অপরাধে সমপরিমাণ অর্থাৎ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অপর একটি ফার্মেসিতে একই অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক তদারকির অংশ হিসেবে এসব জরিমানা করা হয়েছে। এ সময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মূল্য তালিকা প্রদর্শন, এবং সরকারের প্রচলিত আইন মেনে ব্যবসা করার বিষয়ে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন