ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুতুবদিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উদযাপন


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৭-২০২৫ বিকাল ৫:৫৬

'ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন'—এই প্রতিপাদ্যে কক্সবাজারের কুতুবদিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদাত হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান, কুতুবদিয়া সরকারি কলেজের প্রভাষক এসতেহাদুল ইসলাম, কুতুবদিয়া মহিলা কলেজের প্রভাষক ও সাংবাদিক নজরুল ইসলাম, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান কুতুবী এবং এনটিভির প্রতিনিধি আবুল কাশেম।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অঃদাঃ) ও মেডিকেল অফিসার (এমসিএইচ এফপি) ডা. সৈকত বড়ুয়া।

উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী শাকের উল্লাহ আজাদ ও কৈলাশ কান্তি দে'র যৌথ সঞ্চালনায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সকল পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় বক্তারা তীব্র জনবল সংকটের কথা উল্লেখ করে বলেন, পর্যাপ্ত জনবল না থাকার কারণে মাঠ পর্যায়ে মানসম্মত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হিমশিম খেতে হচ্ছে।

বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিকল্পিত পরিবার ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। স্বাস্থ্যসম্মত, শিক্ষিত ও দক্ষ জনসংখ্যাই পারে একটি সমৃদ্ধ জাতি গঠন করতে।

সভা শেষে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শক হিসেবে কাইছারুল ইসলাম, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে জিন্নাত রায়হানা ও শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে জোবাইদা বেগমকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি