ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে জুলাই শহিদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৬-৭-২০২৫ রাত ১১:২৩

জুলাই শহিদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনায়। বুধবার (১৬ জুলাই) বেলা ১১ টায় প্রশাসনিক ভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে জুলাই শহিদদের স্মরণে মোনাজাত পরিচালনা করেন, সবুজবাগ জামে মসজিদ কমপ্লেক্সের ইমাম ও খতিব হাফেজ মাওলানা : মোঃ নাসরুল্লাহ।

তিনি জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন।

এসময় উপস্থিত ছিলেন, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনার ভিসি, প্রফেসর কানাই লাল সরকার, রেজিস্ট্রার, ড. শেখ শফিকুর রহমান, ডীন, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ ও ডীন, (অনরারি) ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস এন্ড হিউম্যান সায়েন্স এর ফারজানা আক্তার। এছাড়া দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারি প্রক্টরবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রক, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, দুপর ১২ টায় নগরীর তেঁতুলতলা মোড়স্থ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনার ভবন-২ এ ও জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীরা জুলাই শহিদদের স্মরণে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। পরে শহিদদের স্মরণে দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনার (সিএসই) বিভাগের লেকচারার আবু নাঈম খান। উক্ত অনুষ্ঠানেও নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনার, ভিসি, রেজিস্ট্রার, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন, ড. ইমজামাম-উল-হোসেন, প্রক্টর, শাকিল আহমেদ, সহকারি প্রক্টরবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রক, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’

দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার

হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী

পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত

শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১