আনোয়ারায় পুকুর ঘাটের নিচ থেকে অস্ত্র ও নগদ টাকা উদ্ধার, আটক ১
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুলসংখ্যক অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ টাকাসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড মুসলিম রেঞ্জারের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুকুর ঘাটের নিচ থেকে তুরস্কের তৈরি ১টি একনলা বন্দুক, ১টি এলজি, ৮ পিস কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম এবং নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করে আনোয়ারা থানা পুলিশ।
আটককৃত ব্যক্তি বরুমচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড মুসলিম রেঞ্জারের বাড়ির মৃত হাজী মুসলিম আহমদ চৌধুরীর পুত্র মোঃ আব্দুল মজিদ (৪২)।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, "গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বরুমচড়া ইউনিয়নের এক ব্যক্তি নিজ বাড়িতে অস্ত্র তৈরি করে বিক্রি করে। পরে অভিযান চালিয়ে নিজ বাড়ির পুকুর ঘাটের নিচ থেকে অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুটি অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করে একজনকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে অস্ত্র সংগ্রহ করে ও নিজে অস্ত্র তৈরি করে বিক্রি করে আসছেন। সে চট্টগ্রামে ব্যবসার আড়ালে এ অস্ত্র ব্যবসা করে। তার বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগিয়ে মজুদ করা অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম পুকুর ঘাটে রাখার স্থানটি পর্যবেক্ষণ করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।"
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী