পটুয়াখালীতে মুরগির খোপে ঠাঁই পাওয়া লালবড়ু না ফেরার দেশে
পটুয়াখালী সদর উপজেলার দক্ষিণ লাউকাঠী গ্রামের বাসিন্দা লালবড়ু আর নেই। গতকাল বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
একটি অনলাইন ইউটিউবে লালবড়ুর মুরগির খোপে বসবাসের ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয় চেয়ারম্যান, প্রশাসন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া নড়েচড়ে বসে। রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রশাসনসহ অনেকেই এই বৃদ্ধা মহিলাকে সাহায্য সহযোগিতা করেছিলেন। সেই ‘মুরগির খোপে বসবাস’ করা শতবর্ষী বৃদ্ধা লালবড়ু বেগম আর নেই।
স্থানীয় সূত্রে জানা গেছে, লালবড়ু বেগমের স্বামী মারা যাওয়ার পর তিনি অনেক কষ্ট করে দুই ছেলেকে বড় করেন। ছেলেরা নিজ নিজ সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ায় তিনি একাই থাকতেন এবং দিনের বেলা মুরগির খোপে থাকতেন। তার এই মানবেতর জীবনযাপন নিয়ে সংবাদ প্রকাশিত হলে অনেকেই তার পাশে এসে দাঁড়িয়েছিলেন।
তার পুত্রবধূ রিনা বেগম বলেন, "তিনি একদমই চলাফেরা করতে পারতেন না। ঘরে উঠতে পারতেন না। খাওয়ানো, ওষুধ দেওয়া, কাপড় ধোয়া সব করেছি। আমরা গরিব, আমাদের নিজের মাথা গোঁজার ঠাঁইটাও নেই। তারপরও যতটুকু পারি সেবা করেছি।"
নাতজামাই মো. আরিফ বলেন, "আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দাদিকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছি। তিনি খুব কষ্ট করে বেঁচে ছিলেন। দারিদ্র্যের কারণে ভালো চিকিৎসা দিতে পারিনি। তার অবস্থার অবনতি হলে আমরা চেষ্টা করেছিলাম হাসপাতালে নেওয়ার, কিন্তু তার আগেই তিনি চলে গেলেন।"
গতকাল বুধবার মাগরিবের পর পটুয়াখালী বড়জাম মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে পটুয়াখালী মুসলিম কবরস্থানে দাফন করা হয়।
লালবড়ু বেগম পটুয়াখালী সদর উপজেলার দক্ষিণ লাউকাঠি গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে মুরগির খোপে বসবাস করছিলেন, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত