কমলগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, ধর্ষক আটক
কমলগঞ্জের কুরমা চা বাগানে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত ধরম পাশীকে আটক করেছে থানা পুলিশ। কমলগঞ্জ থানায় অভিযোগ দায়েরর ১৪ ঘণ্টার মাথায় বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে কমলগঞ্জ থানার এসআই মো. হারুন অর রশীদ চৌধুরী, এসআই মহাদেব বাছাড়, এসআই সিরাজুল ইসলাম ও এএসআই পরিমল চন্দ্রসহ পুলিশের একটি দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ধরম পাশীকে তার বোনের শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে কমলগঞ্জ থানা পুলিশকে সহযোগিতা করে তেলিয়াপাড়ায় পুলিশ ফাঁড়ি।
উল্লেখ্য, গত রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে বসতঘরে একা ছিল প্রতিবন্ধী ওই কিশোরী। এ সময় একই বাগানের ধরম পাশী (৩০) বসতঘরে প্রবেশ করে প্রতিবন্ধী ওই কিশোরীকে সিঙ্গাড়া ও চকোলেট দিয়ে ঘর থেকে বের করে ঘরের পেছনে ধলাই নদের পাড়ে নিয়ে ধর্ষণ করে। এ সময় প্রতিবন্ধী কিশোরীর চিৎকার-চেঁচামেচির শব্দে প্রতিবেশী নারীরা দৌড়ে এলে ধর্ষক ধরম পাশী পালিয়ে যায়। পরে স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি আপসের নামে অসুস্থ হয়ে পড়া ধর্ষিতা ওই কিশোরীর চিকিৎসা পর্যন্ত করতে দেয়া হয়নি।
এ ঘটনার দুদিন পর মঙ্গলবার রাতে বিষয়টি দুই সংবাদকর্মী জানার পর তাদের ফেসবুকে প্রতিবন্ধী ধর্ষণের পোস্ট করেন। এতে স্যোসাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠলে ঘটনার ৩ দিন পর বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে থানায় মামলা করেন কিশোরীর ভাই কার্তিক কর্মকার। কমলগঞ্জ থানার দায়েরকৃত মামলা নং ১৬ (৯) ২১। পুলিশ অভিযোগ পেয়ে মেডিক্যাল পরীক্ষার জন্য দ্রুত সময়ের মধ্যে কিশোরীকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়। কমলগঞ্জ থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ আসামিকে আটকের জন্য তৎপরতা শুরু করে।
কমলগঞ্জ থানার ওসি তদন্ত সোহেল রানা বলেন, মানসিক ও শারীরিক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি ধরম পাশীকে হবিগঞ্জের তেলিয়াপাড়া থেকে আটক করা হয়েছে। আটক ওই ব্যক্তিকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন