ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরে কভার্ড ভ্যান সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৪


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ১৮-৭-২০২৫ বিকাল ৫:২

গাজীপুরে কভার্ড ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন সদস্যসহ নিহত হয়েছেন অন্তত ৪ জন।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে কালিয়াকৈর মাওনা আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় কভার্ড ভ্যানের ধাক্কায় দুমড়ে মুছে যায় সবুজ রঙের সিএনজিটি। ঘটনাস্থলেই মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে মৃত্যু হয় একই পরিবারের তিনজনের। এছাড়াও গুরুতর আহত অবস্থায় আরো একজনকে উদ্ধার স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানেও তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সিএনজি যাত্রী জাহিদুল ইসলাম, তাঁর ছেলে ও স্ত্রী। বগুড়া জেলার ধনুট উপজেলার ইশ্বরঘাট গ্রামের বাসিন্দা। নিহত চারজনই সিএনজির যাত্রী। তাৎক্ষণিকভাবে অন্যদের নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি ও কভার্ড ভ্যানের দ্রুত গতি থাকায় ক্রসিং করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। সকাল থেকেই বৃষ্টিতে সড়ক ছিল পিচ্ছিল, এতে নিয়ন্ত্রণ নিতে পারেননি গাড়ি দুটির চালক।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কভার্ড ভ্যান ও সিএনজিটি জব্দ করা হয়েছে। নিহতদের আগেই হাসপাতালে পাঠিয়ে দেয় স্থানীয়রা। আর আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পরে কভার্ড ভ্যানের চালক হেলপার পালিয়ে যায়।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ

ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন

মানুষকে সচেতন করতে বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিচ্ছে ‘ক্লিন চাঁদপুর’

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ