ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন অতীতের যে কোন নির্বাচনের চেয়ে অনেক কঠিন হবে


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৮-৭-২০২৫ রাত ৮:১০

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, দেশ থেকে ছয় হাজার মাইল দূরে লন্ডনে বসে তারেক রহমান রিমোট কন্ট্রোল দিয়ে এত বড় একটি দল পরিচালনা করছেন। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ড. ইউনুসের সঙ্গে নির্বাচন নিয়ে তার যে কথা হয়েছে সে অনুযায়ী আগামী বছর ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তারেক রহমানের ভাষ্যমতে  আগামী  জাতীয় নির্বাচন অতীতের যে কোন নির্বাচনের চেয়ে  অনেক কঠিন হবে। আমাদের সবার কাজ হল এখন থেকেই জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। শুক্রবার দুপুরে জুলাই আগস্ট গণঅভ্যুত্থ্যানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা  ও আহতদের আশু সুস্থ্যতা কামনায় অনুষ্ঠিত দোয়া এবং মৌন মিছিল শেষে পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, গত ১৬ বছর ধরে স্বৈরাচারী হাসিনা সরকার বিএনপি নেতা কর্মীদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। নেতাকর্মীদের হত্যা ও গুম করা সহ  মামলা দিয়ে হায়রানী করেছে। আমাদের সন্তানেরা মাঠে নেমে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তা প্রতিহত করেছে। তাদের দেখাদেখি অবিভাবক, শিক্ষক সহ সারা দেশ তাদের সাথে মাঠে নেমেছে। ফ্যাসিস্ট সরকার দুই হাজারের উপর ছাত্র-জনতাকে হত্যা করেছে, আহত করেছে ৩০ হাজারের বেশি। এখনো অনেকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাদের স্মরণ ও আশু রোগ মুক্তি কামনায় কেন্দ্রের নির্দেশে দোয়া অনুষ্ঠান ও মৌন মিছিলের আয়োজন করা হয়েছে।
এসময় পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক মুজিবর রহমান টোটনসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শুক্রবার জুম্মাবাদ পৌর শহরের মদীনা মসজিদে জুলাই আগস্ট গণঅভ্যুত্থ্যানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা  ও আহতদের আশু সুস্থ্যতা কামনায় দোয়া মোনাজাত শেষে মসজিদ প্রাঙ্গণ থেকে মৌন মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

বড়লেখায় পৌর মার্কেটের ছাদ ধসে আহত ৩, ভবন পরিত্যক্ত ঘোষণার দাবি

নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

উলিপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

রৌমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন

বাগেরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন

নিয়ামতপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

তাড়াশে জাতীয় সমবায় দিবস পালিত

চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার, ১৮ ভরি স্বর্ণ উদ্ধার

জয়পুরহাটে ডিসির অপসারণ দাবিতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম

টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা

ভূরুঙ্গামারীতে ব্যবসায়ী হত্যাচেষ্টা ও ছিনতাইয়ে গ্রেপ্তার ২

পোমরা চেক স্টেশনে অনিয়মের মহোৎসব, নেপথ্যে এসিএফ দেলোয়ার