নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ
বাংলা সাহিত্যের কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। গাজীপুরের পিরুজালিতে নুহাশপল্লীর লিচুতলায় নানা আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হলো এই নন্দিত সাহিত্যিককে। দুপুরে হুমায়ূনের কবর জিয়ারত করেন তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন এবং দুই পুত্র নিনিত ও নিষাদ হুমায়ূন। তাঁদের সঙ্গে ছিলেন লেখকের শুভানুধ্যায়ী ও অসংখ্য ভক্ত।
কবর জিয়ারতের সময় লেখকের আত্মার শান্তি কামনায় দোয়া, কুরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিবারের মতো এবারও নুহাশপল্লীর লিচুতলায় ভিড় করেন লেখকের ভক্ত, কবি, লেখক ও নাট্যজনেরা। লেখকের জনপ্রিয় চরিত্র হিমু ও রূপার সাজে আসেন অনেকে। হলুদ পাঞ্জাবি পরা তরুণ ও নীল শাড়ি পরিহিত তরুণীদের উপস্থিতি যেন জীবন্ত করে তুলেছিল হুমায়ূনের সৃষ্ট চরিত্রগুলোকে।
এই উপলক্ষে মেহের আফরোজ শাওন বলেন, "হুমায়ূনের স্বপ্নগুলো বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। তরুণ প্রজন্মকে তাঁর আদর্শ ধারণ করতে হবে। বাংলা ভাষা যতদিন থাকবে, হুমায়ূন আহমেদ ততদিন পাঠকহৃদয়ে বেঁচে থাকবেন।"
১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তাঁর পিতা ছিলেন মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ কর্মকর্তা ফয়েজুর রহমান এবং মা আয়েশা ফয়েজ। দীর্ঘদিন ক্যান্সারে ভোগার পর ২০১২ সালের ১৯ জুলাই নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। হুমায়ূন আহমেদের সৃষ্টি আজও মানুষকে আনন্দ দেয়, উদ্বেল করে। সৃষ্টিশীল কর্মের মাধ্যমে তিনি চিরকাল বেঁচে থাকবেন বাংলা সাহিত্যের ইতিহাসে এবং ভক্তদের হৃদয়ে।
এমএসএম / এমএসএম
মাদকবিরোধী বিশেষ অভিযান ও সামারি ট্রায়াল, ২ দিনে ৪৭ মামলা নিষ্পত্তি, ৮১ মাদকসেবির বিভিন্ন মেয়াদে সাজা
তাড়াশে কৃষি প্রণোদনা বিতরণ
তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট, ব্যাহত স্বাস্থ্যসেবা
বাকপ্রতিবন্ধী জামিলের জীবনসংগ্রাম: ৩০ বছর ধরে পত্রিকা বিক্রি করে চালাচ্ছেন সংসার
যশোরে ডিএনসির অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার-আটক ২
রাজারহাট-আনন্দবাজার ১২ কি:মি: সড়ক সংস্কারে অবহেলার প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব ক্যাম্পাসে নতুন যাত্রা, মানসম্মত শিক্ষায় এগিয়ে যাচ্ছে সায়েন্স স্কুল অ্যান্ড কলেজ
মধুখালিতে ম্যাকচামিতে পুলিশের উদ্যোগে সামাজিক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
বরগুনায় বিএনপি দুই নেতা নেত্রী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
রেলের বেশিরভাগই ইঞ্জিন মেয়াদোত্তীর্ণ, অর্থসংকটে মেরামত ব্যাহত
শেরপুরের নালিতাবাড়ীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সভা অনুষ্ঠিত
চারঘাট প্রেসক্লাবে সভাপতি বাচ্চু, সম্পাদক সুজন