প্রধানমন্ত্রীর কাছে নাঙ্গলকোটবাসীর ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি
কুমিল্লার নাঙ্গলকোটে বারবার অগ্নিকাণ্ডের এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন, আর কত অগ্নিকাণ্ডে মানুষ ক্ষতিগ্রস্ত হলে সরকারের টনক নড়বে। নাঙ্গলকোট উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন এখন সময়ের দাবি।
চলতি বছরে নাঙ্গলকোট উপজেলায় ১৫-২০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে কোটি কোটি টাকা। ক্ষতিগ্রস্তরা জানান, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে লাকসাম থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করতে হয়। কিন্তু লাকসাম থেকে ফায়ার সার্ভিস আসতে অনেকটা সময় লেগে যায়। এরমধ্যে আগুনে পুড়ে সব ছাই হয়ে যায়। যদি নাঙ্গলকোটে ফায়ার সার্ভিসের ব্যবস্থা থাকত তাহলে হয়তো ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেত এলাকাবাসী।
চলতি বছরে নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া, মৌকরা, ফতুপুর, মাহিনী তালতলা, বাঙ্গড্ডা, হেসাখাল বাজার, নাঙ্গলকোট পৌরসভারসহ বিভিন্ন ইউনিয়নে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যাতে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতির হয়েছে। তাই প্রধানমন্ত্রীর কাছে নাঙ্গলকোটবাসীর প্রাণের দাবি, অতিদ্রুত যেন নাঙ্গলকোটে একটি ফায়ার সার্ভিস স্টেশনের ব্যবস্থা করে দেন। তাহলে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবে নাঙ্গলকোটবাসী।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার