চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। মাসব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে শনিবার ‘এক শহীদ এক বৃক্ষ’ কর্মসূচি পালন করা হয়।
১৯ জুলাই সকাল ১০টায় জেলাশহরের ফুড অফিস মোড় এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে (নির্মাণাধীন) একটি পারিজাত ও একটি কর্পুর গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সাদাম।
এসময় উপস্থিত ছিলেন— জুলাই আন্দোলনে শেরেবাংলানগর এলাকায় নিহত শহীদ তারেক হোসেনের পিতা আসাদুল ইসলাম, মিরপুর-২ এলাকায় নিহত শহিদ মতিউর রহমানের পরিবারের সদস্য, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, কৃষিবিদ জহুরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মো. মুখতার আলী।
এসময় জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ জানান, মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে শুক্রবার ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। আজ (গতকাল শনিবার) বৃক্ষ রোপণ করা হলো। আগামী ৩৬ জুলাই পর্যন্ত নানান কর্মসূচি পালন করা হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই জেলাতে এইসব কর্মসূচি পালন করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার