ঢাকা রবিবার, ৫ জুলাই, ২০২৬

শ্রীপুরে বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২০-৭-২০২৫ দুপুর ২:৭

গাজীপুরের শ্রীপুরে “তারুণ্যের উৎসব ২৫” উপলক্ষে কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২০ জুলাই) দুপুর ১২টায় “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় পরিবেশ রক্ষার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা নাসরিন। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, শিক্ষকবৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা নাসরিন বলেন, “গাছ আমাদের ভবিষ্যতের নিশ্চয়তা। এটি শুধু ছায়া বা ফলই দেয় না, আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে। একটি গাছ মানে একটি নতুন স্বপ্ন।” তিনি প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান এবং বলেন, “সবুজে রাঙুক বাংলাদেশ, সবল হোক আগামীর প্রজন্ম।”

বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, এই ধরনের উদ্যোগ শিশুদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলবে এবং একটি সবুজ, সুস্থ ভবিষ্যতের পথ তৈরি করবে।

এমএসএম / এমএসএম

সেই তহশীলদারের বদলি: রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার পেছনে রহস্য কি?

জুড়ীতে কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ

আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

সাভারে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে ঘরে ফিরলেন বৃদ্ধা আদরজান

মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সহকারী কমিশনার ভূমি প্রতিক দত্ত

জয়পুরহাটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ

নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে কালিয়াচাপড়ায় এলাকাবাসীর মানববন্ধন

লাকসামে বিনামূল্যে কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত

৪ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দাউদকান্দিতে বিবৃতি

বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল

হাজিদের সন্তুষ্টি না থাকলে হজ এজেন্সি বন্ধ করে দেব: মীর রহমাতুল বারী