ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রথম টি-টোয়েন্টিতে যেমন হবে বাংলাদেশ-পাকিস্তানের একাদশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৭-২০২৫ দুপুর ৩:১৫

বিশ্রামের যেন ফুরসত–ই মিলছে না বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের। শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শেষ করে এসেই দুই দিনের মাথায় তাদের আবারও মাঠে নামতে হচ্ছে। আজ (রোবার) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

স্বভাবতই ম্যাচ ডে–তে দুই দলের সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা শুরু হয়। ব্যতিক্রম নয় এই ম্যাচও। মিরপুরের উইকেটে বোলারদের হাতেই ম্যাচে পার্থক্য তৈরির সুযোগ থাকে বেশি। সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজের থেকে চেয়ে বাংলাদেশের একাদশে এগিয়ে থাকবেন শেখ মেহেদী হাসান। এ ছাড়া ধারণা করা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচের একাদশ নিয়েই টাইগাররা আজও নামতে পারে। 

অন্যদিকে, পাকিস্তান তাদের একাদশে এদিন হুসাইন তালাতের পাশাপাশি অনিভিষিক্ত বাঁ-হাতি পেসার সালমান মির্জাকে সুযোগ দিতে পারে। কারণ বাংলাদেশের বিপক্ষে সবশেষ সিরিজের একাদশে থাকা শাদাব খান ও হাসান আলি নেই এবার। বাংলাদেশ-পাকিস্তানের সর্বশেষ সিরিজের মতো বড় রান না–ও দেখা যেতে পারে এই সিরিজে। মিরপুরের পিচ সাধারণত বোলিং সহায়ক এবং টি-টোয়েন্টি ম্যাচ ১৫০ রানের গণ্ডিতে আটকে থাকতে দেখা যায়। 

দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে সবমিলিয়ে পাকিস্তানের দ্বারেকাছেও নেই বাংলাদেশ। এখন পর্যন্ত দুই দল ২২ বার মুখোমুখি হয়েছে, যেখানে বাংলাদেশ মাত্র ৩ এবং বাকি ১৯ ম্যাচে জিতেছে পাকিস্তান। দুই দল সবমিলিয়ে ৬টি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলেছে, এর মধ্যে ৫টিতেই জিতেছে পাকবাহিনী। বাংলাদেশ একমাত্র ২০১৫ সালে অনুষ্ঠিত এক ম্যাচের সিরিজে জিতেছিল।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ : সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), খুশদিল শাহ, হুসাইন তালাত, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে