রাজশাহীতে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে শনিবার মানববন্ধন
রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক উপচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুরে-ইসলাম মিলন ও প্রতিবেদক জামি রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রতিবাদে বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যায় পত্রিকাটির অফিসে জরুরি সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক উপচারের ভারপ্রাপ্ত সম্পাদক ও রাজশাহী প্রেসক্লাবের সভাপতি নুরে ইসলাম মিলনের সভাপতিত্বে সভায় উপচার পত্রিকার সাংবাদিকদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী শনিবার দুপুর ১২টায় মহানগরীর জিরো পয়েন্টে, রাজশাহী প্রেসক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা দিয়েছে উপচার কর্তৃপক্ষ। এতে রাজশাহীর সকল সামাজিক ও সাংবাদিক সংগঠনের সদস্যদের উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ মে দৈনিক উপচারের অনলাইন ভার্সনে এক আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলনের বিষয়ে ‘সোনালী সংবাদ সম্পাদক লিয়াকত আলীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আ’লীগ নেতা’ শিরানামে করা নিউজের কারণেই এ মামলা দায়ের করেছেন দৈনিক সোনালী সংবাদ সম্পাদক লিয়াকত আলী।
এমএসএম / জামান
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Link Copied