ঢাকা রবিবার, ৫ জুলাই, ২০২৬

নওয়াপাড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৪৮ঘন্টায় গ্রেপ্তারের আল্টিমেটাম


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২০-৭-২০২৫ দুপুর ৩:৫৭

দেশের বৃহত্তর  আমদানি কারক প্রতিষ্ঠান  নওয়াপাড়া গ্রুপে বোমা হামলার প্রতিবাদে আজ রবিবার (২০ জুলাই) ন'পাড়া বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। নওয়াপাড়া ট্রান্সপোর্ট মালিক সমিতির আয়োজনে যশোর -খুলনা মহাসড়কের নওয়াপাড়া ষ্টেশন বাজারে সংগঠনের সভাপতি কাজী গোলাম ফারুক হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্যশষ্য ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক শাহ জালাল হোসেন, ট্রাক মালিক সমিতির সভাপতি রেজাউল হোসেন বিশ্বাস, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, সিনিয়র সহ সভাপতি মাহামুদুল হাসান লিপু, থানা বিএনপির সহ সভাপতি শেখ আসাদুল্লাহ আসাদ, সেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান মোল্লা, ব্যবসায়ী মোঃ আসাদুর রহমান আসাদ, মনিরুজ্জামান মনি,আঃ মান্নান, নজরুল ইসলাম ভরসা, আঃ সালাম। প্রতিবাদ সভা থেকে ৪৮ঘন্টার মধ্যে  বোমা হামলাকারীদের গ্রেফতার করার দাবী জানানো হয়। অন্যথায় নওয়াপাড়ার ব্যবসা অনিদিষ্ট কাল বন্ধ রাখার ঘোঘনা দেয়া হয়।
বিঃদ্র গত শুক্রবার ভোর রাতে নওয়াপাড়া গ্রুপের সুফলা ভবনে দুষ্কৃতিকারীরা বোমা হামলা চালায়। এ ঘটনায় অভয়নগর থানায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে উক্ত প্রতিষ্ঠানের এস আর সাইফুল ইসলাম অভয়নগর থানায় একটি সাধারণ ডায়রী করেন। 

এমএসএম / এমএসএম

সেই তহশীলদারের বদলি: রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার পেছনে রহস্য কি?

জুড়ীতে কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ

আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

সাভারে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে ঘরে ফিরলেন বৃদ্ধা আদরজান

মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সহকারী কমিশনার ভূমি প্রতিক দত্ত

জয়পুরহাটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ

নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে কালিয়াচাপড়ায় এলাকাবাসীর মানববন্ধন

লাকসামে বিনামূল্যে কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত

৪ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দাউদকান্দিতে বিবৃতি

বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল

হাজিদের সন্তুষ্টি না থাকলে হজ এজেন্সি বন্ধ করে দেব: মীর রহমাতুল বারী