শেষ দল হিসেবে এশিয়া কাপে ইরান, একই পটে বাংলাদেশ-ভারত
‘সি’ গ্রুপের দলগুলো মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলেছিল। যেখানে তিন ম্যাচের সবকটিতে জিতে প্রথমবারের মতো এএফসি’র মহাদেশীয় এই প্রতিযোগিতায় জায়গা করে নেয় বাংলাদেশের মেয়েরা। জর্ডানকে ২-১ গোলে হারিয়ে এবার সর্বশেষ দল হিসেবে এশিয়ান কাপের টিকিট কাটল ইরান। এ নিয়ে চূড়ান্ত হলো প্রতিযোগী ১২টি দল।
যদিও ‘এ’ গ্রুপের বাছাইপর্বে ইরান ও জর্ডানের পয়েন্ট সমান ৯ করে। ৪ ম্যাচে উভয় দলই সমান ৩টিতে জিতেছে। তবে মুখোমুখি লড়াইয়ে জেতায় অস্ট্রেলিয়ায় হতে যাওয়া ২০২৬ এশিয়ান কাপে জায়গা নিশ্চিত করেছে ইরানের মেয়েরা। এ নিয়ে দ্বিতীয়বার তারা এশিয়ান ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে।
শিষ্যদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ইরানিয়ান কোচ মারিজিয়েহ জাফরি বলেন, ‘ইরানের মানুষদের হৃদয় পূর্ণ করতে পারায় আমি অনেক খুশি। এএফসি এশিয়ান কাপে উত্তীর্ণ হওয়া সহজ ছিল না। আমরা এই প্রতিযোগিতায় অংশ নিতে আসি অনেক কঠিন পরিস্থিতি, নিবিড় ক্যাম্প, লজিস্টিক্যাল সীমাবদ্ধতা এবং অনেক মনস্তাত্ত্বিক চাপ নিয়ে। তবে আমাদের খেলোয়াড়রা প্রত্যাশার বাইরে গিয়ে পারফর্ম করেছে। কেবল কৌশলগত সামর্থ্যেরই প্রমাণ দেয়নি, নিজেদের মানসিকভাবে শক্তিশালী করে এই পর্যায়ে ওঠার প্রেরণাও খুঁজে নেয় তারা।’
আসন্ন এশিয়ান কাপে আয়োজক অস্ট্রেলিয়াসহ বাছাই ছাড়াই জায়গা করে নেয় এশিয়ান পাওয়ার হাউজখ্যাত জাপান, চীন ও দক্ষিণ কোরিয়া। পরে বাছাইপর্ব থেকে একে একে তাদের সঙ্গে যোগ দেয় ভারত, বাংলাদেশ, তাইওয়ান, ভিয়েতনাম, উজবেকিস্তান, ফিলিপাইন্স ও উত্তর কোরিয়া।
আগামী ২৯ জুলাই এশিয়ান কাপের ড্র অনুষ্ঠিত হবে। ড্র-য়ে বাংলাদেশ ও ভারতের সঙ্গে একই পটে রয়েছে ইরানের মেয়েরা।
Aminur / Aminur
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ