রূপায়ণ সিটি উত্তরায় মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত
দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেইটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরায় শনিবার (১৯ জুলাই) অনুষ্ঠিত হয়েছে বিশেষ সচেতনতামূলক সেশন, যেখানে মানসিক স্বাস্থ্য, পারিবারিক সম্পর্ক, কর্পোরেট স্ট্রেস ম্যানেজমেন্ট, আত্মবিশ্বাস এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে মনোযোগ ধরে রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সেশনটি পরিচালনা করেন দেশের অন্যতম খ্যাতনামা মনো-বিজ্ঞানী ড. মেহতাব খানম। এতে অংশগ্রহণ করেন রূপায়ণ সিটির সম্ভাব্য ও বর্তমান গ্রাহকবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী ও পরিবারবর্গ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মন ও সম্পর্কের যত্ন নেওয়া, চাপ ব্যবস্থাপনা এবং আত্মসচেতনতা বৃদ্ধি সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ ও বাস্তব জীবনের প্রয়োগযোগ্য কৌশল জানতে পারেন।
"নিজের মনের যত্ন নিন সব সময়"—এই বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
রূপায়ণ সিটি উত্তরা সবসময় তার কমিউনিটির মানসিক ও সামগ্রিক কল্যাণে সচেষ্ট। এই আয়োজন তারই একটি ধারাবাহিকতা। আয়োজন শেষে অংশগ্রহণকারীরা অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজনের প্রত্যাশা জানান।
এমএসএম / এমএসএম
এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত
বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো
‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ২০ বছর পূর্তি
সাশ্রয়ী মূল্যে বিশেষ সুবিধাসহ টেলিটকের ‘পেশাজীবী প্যাকেজ’ উদ্বোধন
এনআরবিসি ব্যাংকের আয়োজনে প্রকাশ্যে ঋণ পেলেন বাগেরহাটের মৎস্যজীবীরা
আনসার মহাপরিচালকের উদ্বোধনে ৫২০ নারী ভিডিপির সদস্যের জাপানি ভাষা প্রশিক্ষণ শুরু, লক্ষ্য বৈশ্বিক কর্মসংস্থান
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রোবোটিক রিহ্যাবিলিটেশন প্রশিক্ষণ শুরু
গবেষণা, উদ্ভাবন ও মেধাস্বত্ব সুরক্ষায় ইউএপি-ডিপিডিটির সমঝোতা স্মারক সই
কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি
‘অর্থ আইন-২০২৬: নতুন করনীতি, আয়কর ও ভ্যাট আইনের বাস্তব প্রয়োগ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার
হযরত শাহজালালে ‘প্রোটোকল বাণিজ্য’: ভোগান্তিতে সাধারণ যাত্রী, প্রশ্নের মুখে সেবার মান