শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু
গাজীপুর জেলার শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ২ নম্বর সিএন্ডবি এলাকায় সড়ক দুর্ঘটনায় মোঃ জাকির হাসান (১১) নামের এক পথচারী নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রবিবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটের দিকে জাকির রাস্তা পার হওয়ার সময় গাজীপুর-জ (১১-০০৯৫) নাম্বারযুক্ত তাকওয়া পরিবহনের বাস তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।
তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন আহত জাকিরকে আল-হেরা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডাক্তাররা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। স্থানীয়দের সহায়তায় অর্থ সংগ্রহ করে অ্যাম্বুলেন্সে করে তাকে ময়মনসিংহে নেওয়ার পথে ওয়াবদা এলাকায় পৌঁছালে জাকিরের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। পরে তাকে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী জানান, "দুর্ঘটনায় নিহত শিশুর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। দুর্ঘটনাকবলিত তাকওয়া পরিবহনের বাস ও চালককে আটক করা হয়েছে।"
এমএসএম / এমএসএম
সেই তহশীলদারের বদলি: রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার পেছনে রহস্য কি?
জুড়ীতে কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ
আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা
সাভারে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে ঘরে ফিরলেন বৃদ্ধা আদরজান
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সহকারী কমিশনার ভূমি প্রতিক দত্ত
জয়পুরহাটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ
নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে কালিয়াচাপড়ায় এলাকাবাসীর মানববন্ধন
লাকসামে বিনামূল্যে কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত
৪ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দাউদকান্দিতে বিবৃতি
বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল