ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

পটিয়ায় জায়গা দখলের অভিযোগে সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ১৬-৯-২০২১ বিকাল ৫:৫৩

চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে জায়গা দখল, নির্মাণকাজে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবিসহ ৭০ হাজার টাকার গাছ কেটে ফেলার অভিযোগে পটিয়া উপজেলা পরিষেদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ইদ্রিছ মিয়া ও ছনহরা চিকুন খলিফা মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আহম্মদসহ আরো অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করেছেন জসীম উদ্দিন নামে এক ভুক্তভোগী। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাদী হয়ে পটিয়া সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন তিনি। 

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ছনহরা মৌজার জেএল নং ১০৮, আরএস নং ২০৫৬, বিএস ৪৯৮৫/৪৯৮৬/৪৯৮৭ দাগের জায়গা দীর্ঘদিন ধরে মোড়শী ও খরিদসূত্রে ভোগদখল করে আসছেন ভুক্তভোগী জসিম উদ্দীন। চলতি বছরের শুরুতে উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিছ মিয়া ও হাফেজ আহম্মদ লোকজন নিয়ে জায়গার মালিক মো. জসীম উদ্দিনকে মাদ্রাসা নির্মাণের কথা বলে আরএস ২০৫৬ বিএস ৪৯৮৫/৪৯৮৭/৪৯৮৬ দাগের জায়গা জোরপূর্বক দখলে নিয়ে সম্পূর্ণ গাছ কেটে মাদ্রাসা নির্মাণের কাজ শুরু করে দেন। জসীম উদ্দিন বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকিসহ এলাকাছাড়া করার কথা বলে যায় প্রকাশ্যে। এ ঘটনা পুলিশকে জানানোর পর পুলিশ এসে কাজ বন্ধ রাখতে বলে। এ ঘটনার জের ধরে চলতি মাসের ৫ তারিখ ভুক্তোভোগী জসীম উদ্দীন ঘর নির্মাণের কাজ করতে গেলে ইদ্রিছ মিয়া ও হাফেজ আহম্মদের নেতৃত্বে ১৫-২০ জন লোক এসে কাজ বন্ধ করে দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।

এ বিষয়ে ভুক্তোবোগী জসীম উদ্দিন বলেন, আমাদের জায়গাগুলো ছেড়ে না দিলে বিবাদীরা আমাদের প্রাণনাশের হুমকি দেন। আমরা কাজ করতে চাইলে তাদের ৫ লাখ টাকা দিতে হবে বলে তারা বলেছেন। নইলে তারা আমাদের কাজ করতে দেবে না বলে হুমকি দিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে মো. ইদ্রিছ মিয়া ও হাফেজ আহম্মদ অভিযোগ অস্বীকার করে এগুলো মাদ্রাসার জায়গা দাবি করে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার জানান, এ বিষয়ে আদালত থেকে আমাদের হাতে এখনো কোনো মামলা তদন্তের জন্য আসেনি। এলে আমরা সুষ্ঠু তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেব।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন