কুতুবদিয়ায় আওয়ামী লীগের চার নেতা আটক
কুতুবদিয়ায় অপারেশন ডেভিল হান্ট” অভিযানে বঙ্গবন্ধু শ্রমিক লীগসহ আওয়ামী লীগের চার স্থানীয় নেতাকে গ্রেফতার করেছে কুতুবদিয়া থানা পুলিশ। সোমবার (২১ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, কুতুবদিয়া উপজেলা বঙ্গবন্ধু শ্রমিক লীগের সভাপতি আলী আকবর ডেইল মশরফ আলী সিকদার পাড়ার মৃত জাফর আলম সিকদারের ছেলে গোলাম মোস্তফা বাদশা সিকদার (৪৫) । আনিচার ডেইল এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে আলী আকবর ডেইল ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলম (৫০), এবং বড়ঘোপ ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের মনোহরখালী এলাকার বাসিন্দা তফসির আহাম্মদের ছেলে নুরুল ইসলাম (৩৭) এবং আলী আকবর ডেইল ইউনিয়ন এর আওয়ামীলীগ এর সদস্য সন্দ্বীপি পাড়ার নুর আহম্মদের ছেলে নজরুল ইসলাম(৪৮)।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমার হোসেন জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাদের আটক দেখানো হয়েছে।
তিনি আরও জানান, অভিযানের ধারাবাহিকতা বজায় থাকবে এবং অপরাধীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
এমএসএম / এমএসএম
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি