"গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্যই ২৪-এর গণঅভ্যুত্থান"
পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি বলেছেন, "যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীন হয়েছি, তাদের সঙ্গে যেন আমরা বেইমানি না করি। তারা রক্ত দিয়েছেন ফ্যাসিস্টের বিরুদ্ধে, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে, ভোটের অধিকার ফিরিয়ে দিতে। আজ যারা দেশের জন্য শহীদ হয়েছেন, তাদের অবদান চিরস্মরণীয় রাখার জন্য তাদের নামে বৃক্ষরোপণ করা হয়েছে। একটি গাছ শত বছরের বেশি বেঁচে থেকে আমাদের উপকার করে থাকে, শহীদদের স্মরণে আজ যে গাছ আমরা রোপণ করলাম তা শহীদদের স্মৃতি বহন করবে শত শত বছর।"
গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা উপলক্ষে “সবুজ পল্লবে স্মৃতি অম্লান” —কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ পটুয়াখালী পৌরসভা লেক ও লতিফ মিউনিসিপ্যাল সেমিনারীর মাঠে জেলার তালিকাভুক্ত ২৪ জন শহীদের স্মরণে ২৪টি বৃক্ষ রোপণ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গসংগঠন জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের যৌথ কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
জেলা কৃষক দলের মনিরুজ্জামান টিটুর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা মোশতাক আহম্মেদ, কাজী মাহবুব আলম, জিয়াউল হক ফারুক, দেলোয়ার হোসেন খান নান্নু, মিজানুর রহমান, বশির মৃধা, আলমগীর হোসেন বাচ্চু, অ্যাডভোকেট হুমায়ূন কবির, সিদ্দিকুর রহমান, মশিউর রহমান মিলন, আফরোজা সীমা, ফারজানা রুমা, আলআমীন হাওলাদার প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেছেন, "আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বৃক্ষরোপণ কর্মসূচি, নিরক্ষরতা দূরীকরণ, স্বনির্ভর বাংলাদেশ গড়তে খাল-খনন কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি শুরু করেছিলেন। পরবর্তীতে জাতীয়ভাবে বৃক্ষরোপণ শুভ সূচনা করেন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী, দেশমাতা খালেদা জিয়া, তার হাত ধরে দেশে সবুজ বিপ্লব শুরু হয়েছে। ২৪ এর জুলাই-আগস্ট শহীদদের স্মরণে আজ যে বৃক্ষ রোপণ করা হলো, এর মাধ্যমে তাদের এই আত্মত্যাগ আমরা স্মরণে রাখবো। তাদের এই দৃষ্টান্ত দেশের জন্য, গণতন্ত্রের জন্য আমাদের সকলের জন্য অনুকরণীয় থাকবে।"
এমএসএম / এমএসএম
বড়লেখায় পৌর মার্কেটের ছাদ ধসে আহত ৩, ভবন পরিত্যক্ত ঘোষণার দাবি
নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
উলিপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
রৌমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন
বাগেরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন
নিয়ামতপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা প্রদান
তাড়াশে জাতীয় সমবায় দিবস পালিত
চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার, ১৮ ভরি স্বর্ণ উদ্ধার
জয়পুরহাটে ডিসির অপসারণ দাবিতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম
টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
ভূরুঙ্গামারীতে ব্যবসায়ী হত্যাচেষ্টা ও ছিনতাইয়ে গ্রেপ্তার ২