রায়গঞ্জে ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস
পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণের লক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বাঐখোলা গ্রামের মামুন, আলম, ফারিয়া নার্সারির ৩০ হাজার ইউক্যালিপটাস গাছের চারা ধংস করা হয়। এর আগে উপজেলার ধুবিল ইউনিয়নের মালতিনগর গ্রামের হাশি ও ঘুরড়া ইউনিয়নের চকগোবিন্দপুর গ্রামের মিলন নার্সারির ২০ হাজার ৬৮২টি ইউক্যালিপটাস গাছের চারা ধংস করা হয়।
চারা ধ্বংসকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. গোলাম রাব্বানী, উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দসহ আরো অনেকে।
উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, “পরিবেশ রক্ষা মানেই মানুষের জীবন রক্ষা। অতিরিক্ত পানি শোষণকারী গাছপালা ভূ-গর্ভস্থ পানির লেভেল কমিয়ে কৃষিকাজ ও প্রকৃতির ভারসাম্যে বিপর্যয় ঘটায়। তাই এ ধরনের গাছ ধ্বংসে কৃষি বিভাগের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে।” দেশের জীববৈচিত্র রক্ষায় আগ্রাসী প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশি প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনায়নের নির্দেশনা দেন। তবে পরবর্তীতে এসব কৃষক ও নার্সারী মালিকদের সরকারের পক্ষ থেকে চারা প্রতি ৪ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান,“ইউক্যালিপটাস ও আকাশমনি গাছগুলো অতিরিক্ত পানি শোষণ করে এবং ভূ-গর্ভস্থ পানির স্তর হ্রাস করে, যা ভবিষ্যতে পরিবেশ ও মানবজীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই সরকারি নির্দেশনার অংশ হিসেবে আমাদের এই কার্যক্রম পরিচালনা করা হলো।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত