ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

মৃত্যুর কাছে হার মানলো মাইলস্টোন স্কুল ছাত্র ও রাঙামাটির সন্তান উক্য চিং মারমা


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২২-৭-২০২৫ দুপুর ১:১২

ঢাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্থ হওয়ার ঘটনায় আহত রাঙামাটির সন্তান উক্য চিং মারমা মারা গেছে। গতরাত ২টা ৩০ মিনিটে সে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার জাতীয় বার্ণ ইনস্টিটিউট হাসপাতালে মৃত্যুবরণ করেছে। সে মাইলস্টোন স্কুলের ৭ম শ্রেণী ছাত্র। তার পিতা উসাইমং মারমা  রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কলেজ পাড়া এলাকার বাসিন্দা।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার মাসি নেলী মারমা। তিনি জানান, উচ্চ শিক্ষা অর্জনের জন্য গ্রাম থেকে শহরে গিয়ে আজ লাশ হয়ে ফিরছে আমার বোনের ছেলে। এই মৃত্যু আমরা মেনে নিতে পারছিনা। তার সৎকার গ্রামের বাড়িতে সম্পন্ন হবে বলে তিনি জানিয়েছেন।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) বেলা ১টায় ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনে বিমান বাহিনী একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্থ হয়ে বহু হতাহতের ঘটনা ঘটে। সেখানেই স্কুলে অবস্থান করছিলো রাঙামাটির ছেলে উক্য চিং মারমা। এই ঘটনায় তার শরীরের শতভাগ অংশ দগ্ধ হয়।

এমএসএম / এমএসএম

শিক্ষার আলো ছড়ানোর প্রত্যয়ে গোদাগাড়ীতে সাক্ষরতা দিবস পালিত

নাসীরুদ্দিন পাটওয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

মনোহরগঞ্জ- লাকসাম সড়কে ব্রিজ নির্মাণ কাজে ধীরগতি বিকল্প পথ নড়বড়ে ঘটছে দুর্ঘটনা

শৈলজারঞ্জন কেন্দ্রে নেই সাংস্কৃতিক কার্যক্রম , নষ্ট হচ্ছে ভবন

টাঙ্গাইলে চিকিৎসা সেবা বিভিন্ন সংকটে জর্জরিত : রোগীদের ভোগান্তির শেষ নেই

বরিশালে ‘সাহিত্য পাতা আষাঢ়' সংখ্যার মোড়ক উন্মোচন

চন্দনাইশে ‘রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স’ উপলক্ষে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে নদীভাঙনের তীব্রতা বৃদ্ধি, বসতভিটা হারিয়ে অন্য জেলায় আশ্রয় নিচ্ছেন মানুষ

দেবে যাচ্ছে ঘের সংলগ্ন মনিরামপুর-নওয়াপাড়া সড়ক, উঁপড়ে পড়ছে গাছ

অবৈধভাবে সার মজুত রোধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা

ঢাকা ইপিজেডে কারখানা শ্রমিকদের জন্য সমন্বিত চক্ষু ও এনসিডি স্বাস্থ্য

কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৬১৩ জন শ্রমিক ছাঁটাই

শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন