কুতুবদিয়ায় নেভির অভিযানে একনলা বন্দুক ও দেশীয় অস্ত্র উদ্ধার
কক্সবাজারের কুতুবদিয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও ২টি দেশীয় ছোরা উদ্ধার করেছে নৌবাহিনী।
জানা যায়, গতকাল রাতে কুতুবদিয়া কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কৌশিক আহমদ এর নেতৃত্বে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ইফাত কিল্লা এলাকায় একদল ডাকাত সমুদ্রে ডাকাতির উদ্দেশ্যে বোটযোগে যাত্রা করতে যাচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে। এসময় ডাকাত দল নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে উত্তর ধুরুং ৫নং ওয়ার্ডের জুম্মার পাড়া এলাকায় একটি লবণের মাঠ থেকে ০১ টি একনলা বন্দুক ও ০২ টি দেশীয় ছোরা উদ্ধার করে বলে জানায়। উদ্ধারকৃত অস্ত্রসমূহ কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, নৌবাহিনী ও স্থানীয় প্রশাসনের এই সমন্বিত উদ্যোগ এলাকায় নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয়রা।
এমএসএম / এমএসএম
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম