ঢাকা রবিবার, ৫ জুলাই, ২০২৬

শ্রীপুর পৌর কর বৃদ্ধির প্রতিবাদে নাগরিকদের স্মারকলিপি


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২২-৭-২০২৫ দুপুর ২:৩

গাজীপুরের শ্রীপুর পৌরসভায় হঠাৎ করে বাড়ি-ঘরের কর বহুগুণ বৃদ্ধি এবং নতুন করে আবর্জনা ও সড়কবাতি কর আরোপের প্রতিবাদে পৌরবাসীর পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২ টায়,শ্রীপুর পৌর সচেতন নাগরিক ফোরাম,শ্রীপুর সাহিত্য পরিষদ,রিভার অ্যান্ড নেচার ফাউন্ডেশন,শ্রীপুর প্রেসক্লাব, সচেতন নাগরিক ফোরাম শ্রীপুর, পক্ষ থেকে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসকের নিকট স্মারকলিপি জমা দেওয়া হয়। 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পৌরসভা কর্তৃক আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রশাসক আশ্বাস দিয়েছিলেন যে নতুন করে কোনো কর আরোপ বা পূর্ববর্তী কর বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হবে না। সেই প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও হঠাৎ করে পৌরবাসীর ঘরে ঘরে কর বৃদ্ধি সংক্রান্ত নোটিশ পৌঁছানোয় চরম অসন্তোষ বিরাজ করছে নাগরিকদের মাঝে।

সচেতন নাগরিকরা বলেন, শ্রীপুর একটি দীর্ঘদিনের অবহেলিত পৌর এলাকা যেখানে এখনও অনেক স্থানে টিন ও মাটির ঘর বিদ্যমান। এমন পরিস্থিতিতে কর বৃদ্ধি অমানবিক। বিশেষ করে আবর্জনা অপসারণে পৌর কর্তৃপক্ষের কোনো কার্যকর ব্যবস্থা না থাকলেও ৩% কর আরোপ এবং সড়কবাতির জন্য ২% কর ধার্য করাকে অনৈতিক বলে উল্লেখ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর সরকারি কলেজ ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সেলিম মোল্লা, শ্রীপুর পৌর সচেতন নাগরিক ফোরামের সভাপতি রওশন হাসান, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ, সাংগঠনিক সম্পাদক মিসকাত রাসেল, মুক্তিযোদ্ধা কলেজের সহকারী অধ্যাপক এমদাদুল হক, সংগঠক রাহাত সাহান জুয়েল প্রমুখ।

এমএসএম / এমএসএম

সেই তহশীলদারের বদলি: রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার পেছনে রহস্য কি?

জুড়ীতে কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ

আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

সাভারে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে ঘরে ফিরলেন বৃদ্ধা আদরজান

মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সহকারী কমিশনার ভূমি প্রতিক দত্ত

জয়পুরহাটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ

নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে কালিয়াচাপড়ায় এলাকাবাসীর মানববন্ধন

লাকসামে বিনামূল্যে কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত

৪ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দাউদকান্দিতে বিবৃতি

বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল

হাজিদের সন্তুষ্টি না থাকলে হজ এজেন্সি বন্ধ করে দেব: মীর রহমাতুল বারী