ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

কমিউনিটি ব্যাংক ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট-এর মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২২-৭-২০২৫ দুপুর ২:২৯

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট-এর অঙ্গীভূত প্রতিষ্ঠান দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকা-এর মধ্যে একটি কৌশলগত ব্যবসা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২১ জুলাই, ২০২৫) শেরাটন ঢাকাতে এই চুক্তি হয়।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকার জেনারেল ম্যানেজার স্টেফেন মাসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং অ্যান্ড হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব কার্ডস জাহির আহমেদ; হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডি’স কোঅর্ডিনেশন টিম মো. মামুন-উর রহমান; ওয়েস্টিন ঢাকার সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর ও শেরাটন ঢাকার সেলস অ্যান্ড মার্কেটিং ইনচার্জ মামুনুর রহমান সুমন; সেলসের ক্লাস্টার ডিরেক্টর ইস্কান্দার রাজু; অ্যাসিস্টেন্ট ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার নুসরাত ফারজানাসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

চুক্তি অনুযায়ী, কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা দ্য ওয়েস্টিন ঢাকা এবং শেরাটন ঢাকায় বিশেষ অফার ও বাই ওয়ান-গেট ওয়ান (বোগো) ডিলসহ অগ্রাধিকারভিত্তিক সুবিধা উপভোগ করতে পারবেন, যা ব্যাংকের গ্রাহকদের জন্য স্বাচ্ছন্দ্য আনয়নে ভূমিকা রাখবে। এই অংশীদারিত্বের মাধ্যমে কমিউনিটি ব্যাংক প্রিমিয়াম পার্টনারদের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে তার গ্রাহকদের জন্য সাশ্রয়ী এবং লাইফস্টাইল সংবলিত সুবিধা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

এমএসএম / এমএসএম

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন