মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির শোক প্রকাশ
গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরার ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ২৭ জন কোমলমতি শিক্ষার্থীর অকাল মৃত্যুতে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। একই সাথে, প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর দেহ আগুনে পুড়ে যাওয়ায় তারা এখনও বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
এই হৃদয়বিদারক ঘটনায় বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির কার্যনির্বাহী কমিটি গভীর শোক প্রকাশ করেছে। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছে এবং তাদের শোকাহত পরিবার-পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। একইসাথে, যারা আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছে। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি এই দুঃসময়ে জাতির পাশে থাকার এবং প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে। আল্লাহ যেন সকলকে এই শোক সহ্য করার শক্তি দেন।
এমএসএম / এমএসএম
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান