ধামরাইয়ে ১০০ পিস ইয়াবাসহ এক কারবারি গ্রেপ্তার
ঢাকার ধামরাইয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. রিপন হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ তাকে মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রিপনকে তার নিজ মুদি দোকান থেকে মাদকসহ গ্রেপ্তার করেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন।
গ্রেপ্তারকৃত রিপন মিয়া ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলী গ্রামের মো. তোতা মিয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, উপজেলার বাথুলী এলাকায় রিপনের মুদি দোকানে ইয়াবা বিক্রি হচ্ছে। দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে বাথুলী এলাকায় পৌঁছে রিপনের মুদি দোকান থেকে ১০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সঙ্গীয় ফোর্স নিয়ে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলী এলাকায় অভিযান চালিয়ে রিপন মিয়াকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ধামরাই থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’