মাদ্রাসা ও আবাসিক এলাকায় কয়লা ডাম্পিং বন্ধের দাবিতে মানববন্ধন
যশোরের অভয়নগরে শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় কয়লা ডাম্পিংয়ের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় আলীপুর দারুল কোরআন মাদ্রাসার সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ ২০০-৩০০ জন স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নওয়াপাড়া পীরবাড়ী শাহী মসজিদের খতিব রফিকুল ইসলাম হোসাইন, মাদ্রাসার মহতামিম হাফেজ মো. ইকরামুল হোসেন, মাওলানা আ. মতিন, মোশাররফ হোসেনসহ অন্যান্যরা।
বক্তারা অভিযোগ করেন, যশোর-খুলনা মহাসড়ক সংলগ্ন মাদ্রাসা ও আবাসিক এলাকার পাশে কয়লার বিশাল ডাম্প তৈরি করা হয়েছে। কয়লার ধুলোবালি ও কার্বনের কারণে শ্রেণিকক্ষসহ পুরো এলাকা দূষিত হয়ে পড়ছে। এতে কোমলমতি শিশু শিক্ষার্থীরা শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।
বক্তারা দ্রুত এই কয়লা ডাম্প সরিয়ে নেয়ার দাবি জানিয়ে বলেন, "আমরা চাই শিক্ষার্থী ও এলাকাবাসীকে বাঁচাতে অবিলম্বে এই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মুক্তি দেয়া হোক।"
এমএসএম / এমএসএম
সেই তহশীলদারের বদলি: রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার পেছনে রহস্য কি?
জুড়ীতে কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ
আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা
সাভারে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে ঘরে ফিরলেন বৃদ্ধা আদরজান
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সহকারী কমিশনার ভূমি প্রতিক দত্ত
জয়পুরহাটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ
নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে কালিয়াচাপড়ায় এলাকাবাসীর মানববন্ধন
লাকসামে বিনামূল্যে কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত
৪ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দাউদকান্দিতে বিবৃতি
বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল