ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

বোদায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি photo বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৭-২০২৫ দুপুর ৩:৭

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরম্যান্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম- 'এসইডিপি'র উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার (২৩ জুলাই) সকালে বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজে এটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নাজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের হিসাবরক্ষণ কর্মকর্তা মুন্সি মুহ. আব্দুল মান্নান, বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইয়ুবুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুুল্লাহ আসাদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আবু ওয়ারেজ

উপজেলার ২০২২-২৩ শিক্ষাবর্ষে বোদা উপজেলার বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার ৩৮ জন শ্রেষ্ঠ শিক্ষার্থী শিক্ষা বৃত্তি অর্জন করে। তাদের প্রত্যেককে অগ্রণী ব্যাংক আইবাসের মাধ্যমে এসএসসি/দাখিল শিক্ষার্থীদের ১০ হাজার এবং এইচএসসি/আলিম শিক্ষার্থীদের ২৫ হাজার করে তাদের অ্যাকাউন্টে জমা করে সরকার। শিক্ষার্থী, প্রধান শিক্ষক, অধ্যক্ষ, অভিভাবক ও প্রতিষ্ঠানের সভাপতিকে অনুষ্ঠানে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

কাউনিয়াডেঙ্গুয় প্রতিরোধে জনসচেতনতার ডাক, ৩ মাস চলবে বিশেষ কর্মসূচি

পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

নোয়াখালীর দুই আবাসিক হোটেলে ডিবি পুলিশের অভিযান: ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার

রৌমারীতে বেশি দামে সার বিক্রির অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের বিরুদ্ধে

আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

ফেনীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন মজনু

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

নওগাঁয় পৃথকভাবে দু'টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

মরহুমা সাজেদা মেমোরিয়াল ট্রাস্টের উদ্দ্যেগে ৫শত জন রোগির ফ্রী চিকিৎসা সেবা প্রদান।

হাকিমপুরে "দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬" উদ্বোধন

বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

​রাণীনগরে ডেঙ্গু নির্মূলে ৩ মাসের সমন্বিত অভিযান শুরু

মনপুরার উন্নয়নে আশ্বাস নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন চান এমপি নয়ন