গাজীপুরে বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন
প্রাথমিক স্তরের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবিতে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করে গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন।
গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি
মোঃ মোছাদ্দিকুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ সাহাব উদ্দিন, গাছা প্রাইভেট স্কুল সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম। গাজীপুর সদর মেট্রো থানা সভাপতি বাদল আহমেদ, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, গাছা প্রাইভেট স্কুল সোসাইটির সভাপতি দেলোয়ার হোসেন সারোয়ার, সংগঠনের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, বেলায়েত হোসেন, ফাহমিদুল হাসান রিজভী, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, শিক্ষক নেতা বাপ্পি হাসান, খলিলুর রহমান, হারুন অর রশিদ, আসাদুজ্জামান, ফিরুজ ইকবাল প্রমুখ।
বক্তারা বলেন, দেশের সব শিশুর জন্য শিক্ষা ও বৃত্তির সুযোগ সমানভাবে নিশ্চিত করতে হবে। কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বাইরে রেখে কোনো বৈষম্যমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধের পরিপন্থী হবে। মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন কিন্ডারগার্টেনের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হুমায়রা মানববন্ধনে বলেন, "আমি এই দেশের সন্তান, আমি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই। বৈষম্যহীন বাংলাদেশ চাই, বৈষম্য মানব না।"
এমএসএম / এমএসএম
সেই তহশীলদারের বদলি: রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার পেছনে রহস্য কি?
জুড়ীতে কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ
আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা
সাভারে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে ঘরে ফিরলেন বৃদ্ধা আদরজান
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সহকারী কমিশনার ভূমি প্রতিক দত্ত
জয়পুরহাটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ
নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে কালিয়াচাপড়ায় এলাকাবাসীর মানববন্ধন
লাকসামে বিনামূল্যে কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত
৪ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দাউদকান্দিতে বিবৃতি
বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল