সরকারি খাল থেকে নেট-পাটা-জাল অপসারণ না করলে জেল-জরিমানা
যশোরের অভয়নগরে সরকারি খালে অবৈধভাবে স্থাপিত নেট-পাটা ও বিভিন্ন জালসহ পানিপ্রবাহে বাধা সৃষ্টিকারী যেকোনো প্রতিবন্ধকতা নিজ উদ্যোগে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ অমান্য করলে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জেল-জরিমানা অথবা দেশের প্রচলিত আইনে মামলা দায়ের করা হবে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকে উপজেলার ৫টি ইউনিয়নে এ সংক্রান্ত মাইকিং শুরু হয়েছে।
বুধবার (২৩ জুলাই) উপজেলা সম্মিলিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, নওয়াপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী অসীম কুমার, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, জহুরুল ইসলাম, বিকাশ রায় কপিল সহ উপজেলা পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।
সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। প্রকল্প পরিচিতি, সভার লক্ষ্য-উদ্দেশ্য ও নীতিমালা নিয়ে আলোচনা করেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ডা: এস এম ফেরদোস। পুনর্খননকৃত খালের সমস্যাসমূহ নিয়ে আলোচনা করেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রোগ্রাম অফিসার কৃষিবিদ শেখ মনিরুল ইসলাম।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সম্মিলিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি পার্থ প্রতিম শীল বলেন, "এক শ্রেণির মানুষ মাছ শিকারের জন্য সরকারি খালে নেট-পাটা ও বিভিন্ন জাল বসিয়ে পানিপ্রবাহে বাধা সৃষ্টি করছেন। যার কারণে উপজেলার সুদলী, চলিশিয়া, পায়রা, শুভরাড়া ও সিদ্ধিপাশা ইউনিয়নে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।" তিনি আরও বলেন, "নিজ নিজ উদ্যোগে খাল থেকে নেট-পাটা ও বিভিন্ন জাল অপসারণ করতে হবে। তা না হলে জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জেল-জরিমানা অথবা প্রচলিত আইনে থানায় মামলা দায়ের করা হবে। সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার ৫টি ইউনিয়ন পরিষদ থেকে মাইকিং শুরু করা হয়েছে।"
এমএসএম / এমএসএম
সেই তহশীলদারের বদলি: রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার পেছনে রহস্য কি?
জুড়ীতে কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ
আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা
সাভারে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে ঘরে ফিরলেন বৃদ্ধা আদরজান
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সহকারী কমিশনার ভূমি প্রতিক দত্ত
জয়পুরহাটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ
নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে কালিয়াচাপড়ায় এলাকাবাসীর মানববন্ধন
লাকসামে বিনামূল্যে কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত
৪ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দাউদকান্দিতে বিবৃতি
বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল