রায়গঞ্জে আধুনিক পার্ক নির্মাণের দাবিতে স্মারক লিপি প্রদান
সিরাজগঞ্জের রায়গঞ্জে পরিত্যক্ত পুকুরে মাটি ভরাট করে আধুনিক পার্ক নির্মাণের দাবিতে স্মারক লিপি প্রদান করেন গণমাধ্যম কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির বরাবর এ স্মারক লিপি প্রদান করেন উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের একাংশ।
সংবাদকর্মীদের দেওয়া স্মারক লিপি সূত্রে জানাযায়, উপজেলা পরিষদের মডেল মসজিদের সামনে পুকুরটি ময়লা-আবর্জনায় পরিণত হয়ে পরিবেশ দূষণসহ চত্বরের সৌন্দর্যহানির পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ হয়ে উঠেছে। পুকুরটি মাটি দিয়ে ভরাট করে সেখানে একটি আধুনিক, সবুজ ও পরিবেশবান্ধব পার্ক নির্মাণের মাধ্যমে তা জনসাধারণের জন্য একটি উপযোগী বিনোদনকেন্দ্রে রূপান্তর করা সম্ভব।
স্মারক লিপি সূত্রে আরো জানাযায় প্রস্তাবিত পার্কে শিশুদের খেলাধুলা, প্রবীণদের বিশ্রাম এবং সাধারণ মানুষের হাঁটাচলা ও বিনোদনের সুযোগ থাকবে। পাশাপাশি, মসজিদের পাশের পরিবেশ হয়ে উঠবে আরও নান্দনিক, পরিচ্ছন্ন ও প্রশান্তিময়।
এ সময় সাংবাদিক সোহেল রানা, রাম সরকার বিপ্লব, মামুনর রশিদ, আমিনুল ইসলাম হিরো, সাইদুল ইসলাম আবির, একরামুল হক, আল আমিন, আসাদুল্লাহ খান সজল, উপজেলা আইসিটি কর্মকর্তা ইঞ্জি. মোহায়মেনু প্রমুখ।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত