ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে কর্মকর্তাদের যোগসাজশ, আর ঠিকাদারের উদাসীনতায় চলছে ড্রেনেজ কাজ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৭-২০২৫ দুপুর ৩:৪৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রায় ৯ কোটি টাকার প্রকল্পে দুই কিলোমিটার ড্রেনের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ স্থানীয় এলাকাবাসীদের।ঠিকাদারের চরম খামখেয়ালিপনা যা চোখে পড়ার মতো? এ যেন রথ দেখা ও কলা খাওয়া। অবশেষে এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ করে পালিয়ে যাই ঠিকাদারের সাব লীজ গ্রহীতা কন্টাকটার মতিন ও তার লোকজন।

খবর পেয়ে প্রতিবেদক সরেজমিনে গিয়ে দেখতে পাই ঠিকাদার টগর ও মতিন প্রকল্পের ড্রইং ও সিডিউল কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নাচোল উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে তৈরিকৃত ড্রেনের উপর প্রাচীর নির্মাণের জন্য প্রায় আট ফিট উঁচু করে তুলেছে একাধিক পিলার।যা মন গড়া ভিত্তিহীন কাজের সামিল। এছাড়াও মোটা অংকের টাকা খেয়ে বিভিন্ন জায়গা দিয়ে আঁকা বাঁকা করে ড্রেন নির্মাণ,পরিমাণ মতো রড সিমেন্ট ছাড়াই নরমাল ভরাট বালু দিয়ে কাদামাটির মধ্যে ঢালাই করেই চালাচ্ছে ড্রেনের কাজ।

সচেতন মহলের দাবি আর কত দুর্নীতি হলে দেশ শান্ত হবে প্রতিটি দপ্তরে প্রতিটি ঠিকাদারদের ভিতরে শুধু টাকার নেশা। কখন বন্ধ হবে এই রকম পরিকল্পনাহীন কাজ। এই ন্যাক্কারজনক কাজের তীব্র থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এই মহলটি। এলাকাবাসী আরো বলেন কাজ আপাতত বন্ধ আছে এই কাজ যদি আবার শুরু করে তাহলে আমরা কঠোর হতে বাধ্য হবো এমনকি মানববন্ধন সহ রাস্তা অবরোধ করতেও পিছুপা হবো না।

এ বিষয়ে সাব লীজ গ্রহীতা কন্টাকটার মতিন বলেন আমি একজন কর্মচারী এই কাজ প্রধান ঠিকাদারের ম্যানেজারের কাছ থেকে পেয়েছি। ড্রেনের উপরে পিলার দেওয়া যায় কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এটা ড্রইং বা সিডিউলে নাই কিন্তু প্রাণিসম্পদের জেলা এক্সসেন অফিসার সহ এই প্রকল্পের সবাই উপস্থিত হয়ে এই কাজ করার অনুমতি দেন।

নাচোল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে ড্রেনের উপর পিলার দিয়ে কিভাবে প্রাচীর নির্মাণ করে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্মকর্তা জেলা স্যারকে অব্যাহতি করলে তিনি বলেন তোমার প্রাচীর পাওয়া নিয়ে কথা যেখান দিয়ে ইচ্ছে সেখান দিয়ে দিক।

নাচোল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুল আলম বলেন কাজ আপাতত বন্ধ আছে।

নাচোল উপজেলা নির্বাহী অফিসার কামাল উদ্দিন বলেন  সরেজমিনে গিয়েছি একটু সমস্যা হয়েছে  এখন কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কাজ বন্ধ আছে বলে জানান। 

এমএসএম / এমএসএম

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা