শ্রীপুরে শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন
গাজীপুরে শ্রীপুরে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন'-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে উপজেলার অন্তত ২৫০টি স্কুলের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকেরা অংশগ্রহণ করেন।
শ্রীপুর উপজেলা কিন্ডাগার্টেন এসোসিয়েশনের সভাপতি,ও আবুল প্রধান প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মোঃ আবুল হোসেন প্রধানের সভাপতিত্বে সম্পাদক এস এম ফরহাদ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
আরও বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার,এসোসিয়েশনের শ্রীপুর পৌর শাখার সভাপতি ও ছাপিলাপাড়া শামীম মাস্টার মডেল একাডেমির প্রতিষ্ঠা পরিচালক শামীম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি ড. হারুনুর রশিদ , সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ফরাজী, সালাউদ্দিন আহমেদ মিলন,সর্দার মুক্তার হোসেন, মিজানুর রহমান,এসোসিয়েশনের যুগ্ম সম্পাদ, ককুসুম কলি বিদ্যানিকেতনের পরিচালক শওকত ওসমান সেলিম, দপ্তর সম্পাদক নাঈম হাসান রাসেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক, খান মডেল স্কুলের পরিচালক আরাফাত খান প্রমুখ।
খান মডেল স্কুলের শিক্ষার্থী আব্দুলাহ ফরাজী ও সুজানা জানান,সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি পরীক্ষায় সুযোগসংক্রান্ত নীতিগত বৈষম্য সংবিধানবিরোধী ও অযৌক্তিক। সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ এর কাছে হস্তান্তর করা হয়।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার