যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দম্পতির জেল
জঙ্গিগোষ্ঠী আইএসকে সহায়তার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে এক বাংলাদেশি দম্পতিকে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
ইউএস'র অ্যাটর্নি জেনিফার আরিবিটার উইলিয়ামস জানিয়েছেন, গত ৯ই সেপ্টেম্বর এ মামলার রায় প্রদান করেন ফিলাডেলফিয়ার ফেডারেল জজ জশুয়া ডি ওলসন।
ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়, ৪০ বছর বয়সী শহীদুল গাফ্ফারকে ১৮ মাস এবং ৩৫ বছর বয়সী তার স্ত্রী নাবিলা খানকে দুই বছরের দণ্ড দিয়েছেন পেনসিলভেনিয়ার আদালত। এই দণ্ডভোগের পর তাদের আরও তিন বছর নজরদারিতে রাখা হবে।
তাদের বিরুদ্ধে অভিযোগ, আইএসে যোগ দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদের দুই ভাইকে ২০১৫ সালে সিরিয়ায় পাঠিয়েছেন এই দম্পতি।
এছাড়া নাবিলা খানের আরেক ভাই স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে এসেছিলেন। এই দম্পতির সঙ্গেই থাকতেন। তাকেও আইএসে যোগদানের জন্য উদ্বুদ্ধ করা হয়।
মামলার বিবরণে আরও জানা গেছে, ২০১৬ সালের সেপ্টেম্বরে নাবিলা খানের ভাইয়েরা নিজেদের সামাজিক মাধ্যমের ছবি পরিবর্তন করে কালো পোশাকে আইএসের পতাকার সামনে দাঁড়ানো ছবি আপলোড করেন। এদের মধ্যে এক ভাই ২০১৯ সালের মার্চে সিরিয়ায় সন্ত্রাসবাদে লিপ্ত থাকা অবস্থায় গুলিতে মারা যায়।
প্রীতি / প্রীতি
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন