ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ফ্যাসিবাদী সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেঃ নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ফ্যাসিবাদী সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। উন্নয়ন শুধু ঢাকায় নয়, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় সুষম বন্টন করতে হবে।ব্রাহ্মণবাড়িয়ার গ্যাসের মাধ্যমে ঢাকাসহ বিভিন্ন জেলার গ্যাসের চাহিদা পূরণ হলেও এখানকার মানুষ গ্যাস থেকে বঞ্চিত রয়েছে। আমরা এমন রাষ্ট্র চাই না যেখানে উন্নয়ন হলেও নিজের এলাকার মানুষ বঞ্চিত হয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৌর মুক্ত মঞ্চে দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, দেশের পক্ষে ইনসাফের পক্ষে সর্বদা লড়াই করেছে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ প্রয়োজনে জীবন দিয়েছে কিন্তু আপোষ করেনি। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাসের মাধ্যমে ঢাকা-ময়মনসিংহসহ বিভিন্ন জেলার গ্যাসের চাহিদা পূরণ করলেও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস থেকে বঞ্চিত রয়েছে। ফ্যাসিবাদ আওয়ামী লীগকে নিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা জানি ব্রাহ্মণবাড়িয়া ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছে বলেই তারা উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। আওয়ামী লীগের রক্ত চক্ষু শূল এই ব্রাহ্মণবাড়িয়া। কেন ব্রাহ্মণবাড়িয়া থেকে বার বার আন্দোলন তৈরি হয়েছে। ফলে শিক্ষা, স্বাস্থ্য রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন থেকে ব্রাহ্মণবাড়িয়াকে বঞ্চিত করে রাখা হয়েছিল ৷এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান
ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন
Link Copied