শ্রীপুরে শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন
গাজীপুরে শ্রীপুরে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন'-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে উপজেলার অন্তত ২৫০টি স্কুলের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকেরা অংশগ্রহণ করেন।
শ্রীপুর উপজেলা কিন্ডাগার্টেন এসোসিয়েশনের সভাপতি,ও আবুল প্রধান প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মোঃ আবুল হোসেন প্রধানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম ফরহাদ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
আরও বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার,এসোসিয়েশনের শ্রীপুর পৌর শাখার সভাপতি ও ছাপিলাপাড়া শামীম মাস্টার মডেল একাডেমির প্রতিষ্ঠা পরিচালক শামীম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি ড. হারুনুর রশিদ , সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ফরাজী, সালাউদ্দিন আহমেদ মিলন,সর্দার মুক্তার হোসেন, মিজানুর রহমান,এসোসিয়েশনের যুগ্ম সম্পাদ, ককুসুম কলি বিদ্যানিকেতনের পরিচালক শওকত ওসমান সেলিম, দপ্তর সম্পাদক নাঈম হাসান রাসেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক, খান মডেল স্কুলের পরিচালক আরাফাত খান প্রমুখ।
খান মডেল স্কুলের শিক্ষার্থী আব্দুলাহ ফরাজী ও সুজানা জানান,সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি পরীক্ষায় সুযোগসংক্রান্ত নীতিগত বৈষম্য সংবিধানবিরোধী ও অযৌক্তিক। সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ এর কাছে হস্তান্তর করা হয়।
এমএসএম / এমএসএম
সেই তহশীলদারের বদলি: রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার পেছনে রহস্য কি?
জুড়ীতে কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ
আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা
সাভারে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে ঘরে ফিরলেন বৃদ্ধা আদরজান
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সহকারী কমিশনার ভূমি প্রতিক দত্ত
জয়পুরহাটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ
নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে কালিয়াচাপড়ায় এলাকাবাসীর মানববন্ধন
লাকসামে বিনামূল্যে কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত
৪ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দাউদকান্দিতে বিবৃতি
বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল