ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী
প্রশাসনের নির্দেশ অমান্য করে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে কয়লা ড্যাম্পিং অব্যাহত
যশোরের অভয়নগরে শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকার পাশে প্রশাসনের নির্দেশ অমান্য করে কয়লা ড্যাম্পিং অব্যাহত রয়েছে। এ ঘটনায় অভিভাবক ও সচেতন এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে। ইতিমধ্যে যশোরের জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরে গণপিটিশন দাখিল করেছেন তারা।
অভিযোগে জানা যায়, নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের আলীপুরে যশোর-খুলনা মহাসড়কের পাশে একটি বৃহৎ কয়লার ড্যাম্প গড়ে উঠেছে। স্থানীয় আব্দুর রহিম জমিটি আইআরএস ইন্টারন্যাশনাল লিমিটেড নামের এক আমদানিকারককে ভাড়া দিয়েছেন। দিনরাত সেখানে খোলা আকাশের নিচে কয়লা রাখা ও বিক্রি চলছে। এর পাশেই রয়েছে দারুল কোরআন মাদ্রাসা, একটি মসজিদ এবং বহু আবাসিক বাড়ি। কয়লার ধুলোবালিতে মাদ্রাসার শিশু শিক্ষার্থীরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে। নষ্ট হচ্ছে গাছপালা ও এলাকার পরিবেশ। কয়লা ড্যাম্পিং নীতিমালা অনুযায়ী প্রাচীর ও ছাউনি ছাড়া আবাসিক বা শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় কয়লা রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এখানে কোনো নীতিমালাই মানা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
এ পরিস্থিতিতে অভিভাবক ও এলাকাবাসী কয়লার ড্যাম্প অপসারণের দাবিতে বুধবার মানববন্ধন করে এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত গণপিটিশন দাখিল করে। নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল জমির মালিক আব্দুর রহিমকে কয়লার ড্যাম্পিং বন্ধের নির্দেশ দিয়ে সাতদিনের মধ্যে পরিবেশ অধিদপ্তরের অনুমতি আনতে বলেন। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি।
তবে প্রশাসনের নির্দেশের পরও সেখানে কয়লার স্তূপ আরও বড় করা হয়েছে এবং সাইনবোর্ড টানানো হয়েছে। এতে হতবাক হয়ে পড়েছেন সচেতন এলাকাবাসী। তারা বলছেন, "আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গায়ের জোরে কাজ চালাচ্ছে জমির মালিক।"
এ বিষয়ে জমির মালিক আব্দুর রহিম জানান, "নির্বাহী অফিসারের নির্দেশের কথা কয়লার মালিককে জানানো হয়েছে।"
সচেতন বাসিন্দা মোশাররফ হোসেন বলেন, "শিক্ষা প্রতিষ্ঠানের গা ঘেঁষে কয়লার বিশাল ড্যাম্প। এখানকার কার্বন ধুলোবালি ক্লাসরুমে ঢুকে কোমলমতি শিক্ষার্থীদের শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত করছে। আমরা এই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মুক্তি চাই।"
পরিবেশ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক মো. এমদাদুল হক জানান, "আবেদন পেলে জমির মালিক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এমএসএম / এমএসএম
সেই তহশীলদারের বদলি: রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার পেছনে রহস্য কি?
জুড়ীতে কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ
আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা
সাভারে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে ঘরে ফিরলেন বৃদ্ধা আদরজান
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সহকারী কমিশনার ভূমি প্রতিক দত্ত
জয়পুরহাটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ
নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে কালিয়াচাপড়ায় এলাকাবাসীর মানববন্ধন
লাকসামে বিনামূল্যে কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত
৪ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দাউদকান্দিতে বিবৃতি
বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল