নারায়ণগঞ্জে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে কোস্ট গার্ড
নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক কর ফাঁকি দিয়ে আসা প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) মধ্যরাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে প্রায় ১ কোটি ৫০ লক্ষ ২৯ হাজার ৫২ টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আনা ভারতীয় শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা ও কসমেটিক্স আইটেমসহ ট্রাক, ড্রাইভার এবং হেলপারকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন