আনোয়ারায় মোবাইল কোর্ট অভিযানে ভোক্তা ও পরিবেশ সংরক্ষণ আইনে জরিমানা
চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে পরিবেশ দূষণ রোধ এবং মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (২৪) জুলাই সকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তাহমিনা আক্তারের নেতৃত্বে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলার পিএবি সড়কের কর্ণফুলী টানেল এলাকায় হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী ৪টি বাস থেকে ৬টি অবৈধ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয় এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় ৪টি মামলায় ৪ জনকে ৭০০০/- টাকা জরিমানা করা।
পরে চাতরী চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে ২টি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল, আনোয়ারা উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আনসার সদস্যরা।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আকতার বলেন,পরিবেশ সুরক্ষা ও শব্দদূষণ নিয়ন্ত্রণ আনতে ৪টি বাসে জরিমানা করা হয়। এবং দুটি দোকানে ভোক্তা আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী