কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি অবৈধ দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালের চর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গতকাল গভীর রাতে কুতুবদিয়া কন্টিনজেন্টে কর্মরত লেফটেন্যান্ট এফ এম বি এস আল মোমেন এর নেতৃত্বে নৌবাহিনীর ১০ সদস্য এবং সিভিল প্রশাসনের ৩ জন পুলিশ সদস্যের সমন্বয়ে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
নৌ বাহিনী জানায়, ডাকাত দল নৌবাহিনীর উপস্থিতি টের পেলে পালিয়ে যায়। পরে তাবালের চর (৭ নম্বর ওয়ার্ড) এলাকার চর পাড়া নামক স্থানে তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত অস্ত্রটি পরে প্রক্রিয়া অনুসারে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নৌবাহিনী সূত্রে নিশ্চিত করা হয়েছে।
নৌবাহিনীর এই অপারেশনের ফলে এলাকা বাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়দের অবৈধ অস্ত্র ও ডাকাতির মতো অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম